জায়া
আবু রাসেল
প্রিয় জায়া
ভালোবাসার পরশ পেতে উন্মুখ তুমি,
তোমার চাওয়া আমার ভালোবাসা দেখবে
প্রিয় জায়া
তুমি নিশ্চয়ই জানো
ভালোভাসা, ভালো লাগা, প্রেম দেখা যায় না
এ এক অদৃশ্য আবেগী উপমা মাত্র।
প্রিয় জায়া,
১০ অক্টোবর তোমার জন্মদিন
দিনটি আমার কাছে আবেগের
অজানা সুখানুভূতির অদৃশ্য আবেগী উপমা
আমার হৃদপিণ্ড সুস্থ রাখার প্রেরণা
আর তোমার কাছে প্রেম প্রাপ্তির উন্মাদনা
প্রিয় জায়া,
আমি তোমাকে ভালোবাসি
এ ভালোবাসা আমার সজীব জীবনের ছায়া
প্রিয় জায়া,
তুমি হয়তো জানো না
জানো না আমার অনুভূতির অনুভব
যা, তোমার হৃদয় স্পর্শ করেছে
আমার হৃদয় প্রাপ্তির মায়া
প্রিয় জায়া
ভালোবাসা দেখতে হয় না অনুভব করতে হয়
তোমাকে বলি
তোমার নির্লোভ নিরহংকার ভালোবাসা
অনুভূতির অতল গহ্বরে আগলে রাখবো,
হৃদয় স্পর্শে নিশ্চয়ই সে ভালোবাসা সজীব রাখতে অনুভবের ভান্ড ভরপুর রোদে শুকিয়ে
বিকেলের হাওয়ায় সিক্ত হয়ে
রংধনুময় সন্ধ্যার কোমলতায় হৃদয় রাঙিয়ে
রাতের নীরবতায় ভালোবাসার নির্যাস উজার করে দিব
প্রিয় জায়া
যেভাবেই থাকো মনে রেখো
তোমার আমার ভালোবাসা অমোঘ সত্য।
তারিখঃ ১০ অক্টোবর ২০২৩
রোজঃ মঙ্গলবার


