কবিতাঃ ভয়, কবিঃ মুকুল ম্রিয়মাণ

ভয় - মুকুল ম্রিয়মাণ

0
153

ভয়/মুকুল ম্রিয়মাণ

আমাকে অস্বীকার করুক সব্বাই,ভয় নেই-
.
.
.
আপাদমস্তক তামাটে সমুদ্রের পীঠে-
জমে আছে যে খঞ্জন পাখিদের পদভার,
জলের খড়কুটো তাকে অস্বীকার করবে কীভাবে?
আমিওতো তুচ্ছাতিতুচ্ছ- তুচ্ছতম,ধ্যানে-জ্ঞানে,
প্রোজ্জ্বল শব্দের কারুকামে;
আমাকে অস্বীকার করুক রমণীর শ্যামল বেণী,
তাঁর উজ্জ্বল চোখ,পাপড়ি ও ভ্রূ-
আমাকে অস্বীকার করুক সব্বাই- পাখ-পাখালি,লতা-পাতা,তরু।
আমাকে অস্বীকার করুক-সময়
জীবনের আঁকবাঁক,সংসার,গৃহস্থালি।ভয় নেই
শুধু ভয়- যদি তোমাকে হারাই,কবিতা নাম্নী যদি তোমাকে হারাই।
যদি তোমার ভালোবাসা না পাই-
শুধু এই ভয়,এই ভয়ে কাঁপি দুরুদুরু!

আমাকে অস্বীকার করুক সবাই,নেই ভয়-
আমাকে অস্বীকার করুক- নদীচর,কাশফুল
ভরা আমাবস্যায় দুলে ওঠা ঢেউ,
নিতান্ত দূর্দশায় যখন থাকবেনা কোনো স্বজন,
থাকবেনা কাছে কেউ,
সেদিন,কবিতা তুমি জমজ আঙুলের মতো থেকো পাশে,
আমার সব ভয়,সব সংশয়-সত্যিই যেনো অমূলক হয়-
কবিতা তোমার অকৃপণ প্রীতি আশ্বাসে।
আমাকে অস্বীকার করুক সব্বাই।ভয় নেই।ভয় নেই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে