Tuesday, April 21, 2026
বাড়িখেলাধুলাজাতীয় স্কুল মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সাবজোনের হ্যান্ডবল সম্পন্ন

জাতীয় স্কুল মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সাবজোনের হ্যান্ডবল সম্পন্ন

যশোর সদর উপজেলা পর্যায়ে জাতীয় স্কুল মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার দু’টি সাবজোনের ছাত্র ও ছাত্রীদের হ্যান্ডবল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।হামিদপুর স্কুল মাঠে সদর সাবজোনে ছাত্র হ্যান্ডবলে যশোর জিলা স্কুল ১৩-১ গোলে পুলিশ লাইন স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্রী হ্যান্ডবলে শুধুমাত্র প্রগতি বালিকা বিদ্যালয় অংশ নেওয়ায় তারাও চ্যাম্পিয়ন হয়েছে।

নামেজ সরদার সাবজোনে ছাত্র হ্যান্ডবলে মুসলিম একাডেমি ১৫-৪ গোল ব্যবধানে হারায় কালেক্টরেট স্কুলকে। এ জয়ের ফলে তারাও জোন চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়। ছাত্রীদের নিউটাউন বালিকা বিদ্যালয় শীর্ষস্থান দখল করেছে। তারা ৫-০ গোলে হারায় সেবা সংঘ বালিকা উচ্চ বিদ্যালয়কে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments