Wednesday, April 22, 2026
বাড়িজাতীয়পশ্চিমা ধাক্কায় সরকার পতন হবে না : দিলীপ বড়ুয়া

পশ্চিমা ধাক্কায় সরকার পতন হবে না : দিলীপ বড়ুয়া

অবাধ নির্বাচনের কথা বলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমারা ধাক্কা দিতে চাইলেও আওয়ামী লীগ সরকারের পতন হবে না বলে মনে করেন বামপন্থী রাজনীতিবিদ দিলীপ বড়ুয়া।
সাম্যবাদী দলের সভাপতি জানালেন, ভারত-চীন-রাশিয়া ক্ষমতাসীন দলের সাথে আছে। এক্ষেত্রে তিনি বিএনপি জোটের গণঅভ্যুত্থান করার সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন। যদিও রাজনৈতিক পরিস্থিতি জটিল হলে নির্বাচন ঘিরে অসাংবিধানিক কোনো শক্তির ক্ষমতা নেয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি দিলীপ বড়ুয়া।
সেই সমীকরণে সামনের নির্বাচনী রাজনীতি নিয়ে যমুনা নিউজের সাথে কথা বলেছেন তিনি। দিলীপ বড়ুয়া বলেন, এবারের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমারা বেশি সক্রিয়। কিন্তু আমেরিকা যেমন একদিকে এই সরকারকে চাপ দেবে, তেমনি অন্যদিকে এই সরকারকে সমর্থন দেয়ার আরও সামর্থ্যবান ও যোগ্য শক্তি আছে। বাংলাদেশের কন্টেক্সটে বড় দুইটি শক্তি সরকারের পক্ষে আছে। একটি হচ্ছে আমাদের প্রতিবেশী ভারত, অপরটি গণচীন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments