বসুন্ধরা কিংস অ্যারেনায় জাবের সার্জার গোলে পিছিয়ে পড়েছিল স্বাগতিক বাংলাদেশ। তবে দলকে সমতায় ফেরান তরুণ তারকা শেখ মোরসালিন। তাতেই ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দেশ দু’টি। এই নিয়ে নয়টি ম্যাচে মুখোমুখি হয়েছে দু’দল। বাংলাদেশের জয় একটিতে। আফগানিস্তান জিতেছে দু’টি ম্যাচে। বাকি ছয়টি ম্যাচ হয়েছে ড্র।
আফগানিস্তানের বিপক্ষে গত ফিফা ফ্রেন্ডলি ম্যাচে নিজেদের আধিপত্য বিস্তার করে খেলেছিল বাংলাদেশ। তবে বৃহস্পতিবার দ্বিতীয় প্রীতি ম্যাচের প্রথমার্ধে তেমনটা করতে পারেননি। প্রথমার্ধে তেমন উল্লেযোগ্য গোলের সুযোগ তৈরি করতে পারেনি কোনও দলই। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় দু’দলেরই খেলার ধরন।
প্রথমার্ধে মাঠের খেলার পাশাপাশি উত্তাপ ছড়িয়েছে ডাগআউটেও। দু’টি লাল কার্ড সহ চারটি হলুদ কার্ড দেখাতে হয়েছে রেফারিকে। লাল কার্ড দু’টি দেখেছেন বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুন এবং আফগানিস্তানেরর কোচ আবদুল্লাহ আলমুতাইরি।
প্রধান উপদেষ্টাঃ কবি চঞ্চল শাহরিয়ার | প্রতিষ্ঠাতা ও প্রকাশকঃ মোছাঃ তানজিলা খাতুন | সম্পাদকঃ জাফর ইকবাল রিপন
মোবাইল নম্বরঃ ০১৯২৭-৩২১২২২/০১৭৯৩-৩৯৫৫২৯/০১৪০০-২৮১৪৪৪ | ই-মেইলঃ sottoobiram24@gmail.com, shahittoshomahar@gmail.com
ঠিকানাঃ আড়পাড়া বাজার, চৌগাছা, যশোর।


