৫ম এশিয়ান সাবাতে চ্যাম্পিয়নশীপ-২০২৪, জাভা, ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশ জাতীয় সাবাতে দল ২টি রৌপ্য ও ২টি তাম্র পদক অর্জন করে গত ২ জুলাই বাংলাদেশে এসেছে।
উক্ত চ্যাম্পিয়নশীপে সাবাতে এসোসিয়েশন অব বাংলাদেশ-এর সহ-সাধারণ সম্পাদক ও যশোর সাবাতের এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জনাব তবিবুর রহমান এশিয়ান রেফারি প্যানেলে নিজ দক্ষতা দেখিয়ে শ্রেষ্ঠ রেফারি নির্বাচিত হয়েছেন এবং ২০২৫ সালে উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য বিশ্ব চ্যাম্পিয়নশীপে রেফারি হিসেবে মনোনীত হয়েছেন। যশোর সাবাতে এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জনাব তবিবুর রহমান এমন সাফল্যে তাঁর নিজ জেলাবাসী এবং যশোর কমিউনিটি এর পক্ষ থেকে জানিয়েছেন শুভেচ্ছা ও অভিনন্দন!


