Friday, April 17, 2026
বাড়িখেলাধুলাযশোরের চৌগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরের চৌগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরের চৌগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ নভেম্বর রোববার বিকেলে বেলা প্রি ক্যাডেট স্কুল সংলগ্ন উপজেলা বিএনপির সভাপতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম। সাধারণ সম্পাদক হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও এ্যাড. আলীবুদ্দিন খান, বিএনপি নেতা কাজী আব্দুল হামিদ, তরিকুল ইসলাম ডাবলু, আঃ মান্নান, কবির হোসেন, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন আহমেদ, সদস্য সচিব মঈনউদ্দিন, যুবনেতা সাইফুল ইসলাম রিংকু, আহমেদ রাসেল, মোঃ তুফান, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মেহেদী হাসান, ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দিন, ছাত্রনেতা ইমন হোসেন রকি, হাকিম রেজা প্রমুখ।

উপজেলা যুবদলের আহবায়ক এমএ মান্নান জানান, বিএনপির সকল সহযোগী সংগঠনের আয়োজনে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্ণামেন্টে চৌগাছার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১২টি দল অংশ গ্রহন করবে। খেলার সার্বিক বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। টুর্ণামেন্টের তারিখ অচিরেই সকলকে জানিয়ে দেয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments