Monday, September 7, 2026
বাড়িজাতীয়ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে যশোরের চৌগাছায় স্মরণ সভা

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে যশোরের চৌগাছায় স্মরণ সভা

২৪ এর জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে যশোরের চৌগাছায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির আলোচনা করেন অতিরিক্ত জে লা ম্যাজিষ্ট্রেট কমলেশ মজুমদার।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, সরকারী কলেজের অধ্যক্ষ রেজাউর রহমান, থানার ওসি (তদন্ত) কামাল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা অহিদুর রহমান,আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ শাহাদৎ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামছুর নাহার, উপজেলা স্বাস্ব্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুঃ আহসানুল মিজান রুমী, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী বালি আবুল কালাম, কৃষি কর্মকর্তা মুসা ব্বির হুসাইন, উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের আমীর মাওঃ গোলাম মোর্শেদ, সেক্রটারী মাও: মোঃ নুর“জ্জমান, সহকারী সেক্রেটারী কামাল আহমেদ, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, তারেক জিয়া পরিষদের আহবায়ক সাংবাদিক টিপু সুলতান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদুল ইসলাম রিতোম, উপজেলার সলুয়া গ্রামের শহিদ ছাত্র (বরিশাল বিশ্ব বিদ্যালয়ের) আল আমিনের পিতা আনোয়ার হোসেন প্রমুখ।
সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আহত ও শহিদদের পরিবারের সদস্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক নেতৃ বৃন্দ উপ¯ি’ত ছিলেন।
আলোচনা শেষে শহিদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments