Saturday, June 6, 2026
বাড়িসাহিত্যজীবনের শেষ চিঠি - সিরাজুল ইসলাম ঢালী

জীবনের শেষ চিঠি – সিরাজুল ইসলাম ঢালী

জীবনের শেষ চিঠি
…..সিরাজুল ইসলাম ঢালী
তারিখ : ২৬.১০.২৩


নাতাসা চৌধুরী । সামনেই মাধ্যমিক পরীক্ষা । আজ নাতাসার জন্মদিন ঘটা করে অমরদীপ হলে পালিত হচ্ছে । বন্ধু বান্ধবীর মেলা ! সত‍্যিকারের চাঁদের হাট ! কেক, কোল্ড ড্রিঙ্কস, মটন বিরিয়ানি, লস‍্যি, রসগোল্লা, আইসক্রিমের ছড়াছড়ি ! খাওয়া দাওয়ার শেষ নেই । অফুরন্ত খাবার ! সেই সঙ্গে গল্পগুজব ! নাতাসার সঙ্গে পড়াশুনা করে মোনালিসা, মোনালিসা বিশ্বাস । মোনালিসার একটাই গুণ, রাখঢাক পছন্দ করে না । একটু নিরিবিলি দেখে মোনালিসা নাতাসাকে ছোট্ট প্রশ্নটা করেই বসল,
… নীল কোথায় ? দেখতে পাচ্ছি না যে ?
… নীল ? আসবে । একটু লেট্ হবে, ফোন করেছিল । কলেজে ইউনিয়নের কাজকর্ম শেষ করেই আসবে । প্রশ্নের উত্তরে বিবৃতি নাতাসার ।
… খুব ভালো । মুহূর্তে অন‍্য প্রসঙ্গের অবতারণা করেই মোনালিসা খেতে বসে পড়ে । আর নাতাসাও অতিথি আপ্যায়নে, গল্পগুজবে ভাসতে শুরু করে ! আনন্দ আর আনন্দ, আনন্দের বিস্ফোরণ ! অনুষ্ঠান শেষে ক্লান্ত অবসন্ন নাতাসা ! শেষ পর্যন্ত নীলও অনুপস্থিত । অনুপস্থিতির কারণে নাতাসার বুকে যেন আগুন জ্বলছিল । রাতও অনেক হল । অবশেষে নাতাসা মাকে জড়িয়ে ঘুমের রাজত্বে পাড়ি দিতে শুরু করল । ঘুমটুম এসে পড়ল চোখে মুখে ।

তারপরে ?
শ্রীচরণেষু মা, আমি তোমার একমাত্র মেয়ে, আজ স্বীকার করছি, তোমার সামনে হাজার চেষ্টা করেও যে গোপন কথাটি বলতে পারিনি, এখন সেই কথাটি পত্রে ছোট্ট করে লিখছি । না লিখে আর পারছি না । মা, আমি যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি । আর কতদিন চুপচাপ থাকব ? আজ অকপটে স্বীকার করছি, আমি নীল, নীল চক্রবর্তীকে ভালোবাসি, হৃদয় দিয়ে ভালোবাসি । আমি আজ বুঝতে পেরেছি, নীল আমার ভালোবাসার অযোগ্য । কাপুরুষ ! মাস তিনেক আগে আমি আনন্দে আবেগে নীলের সঙ্গে সহবাস করেছিলাম । এখন আমি নীলের সন্তানের মা হতে চলেছি । মা, আমি প্রেগন‍্যান্ট ! আজ আমার জন্মদিনে নীল তো আসে নি, উপরন্তু ইদানিং অন্য একটি মেয়ে মনীষার প্রেমে মশগুল । তাই আমার এ মুখ আর কোনো দিন কাউকে দেখাতে পারবো না । দেখাতে চাইও না । আমার সামনে একটাই পথ, মৃত্যুর পথ । মৃত্যুর পথই বেছে নিলাম । আমার মৃত্যুর জন্য দায়ী নীল, নীল চক্রবর্তী । সোনা মা আমার, ক্ষমা করে দিও । শেষ প্রনাম নিও । ইতি- তোমার নাতাসা । বলেই চিৎকার শুরু,
… আমিও নীলের অপরাধের বিচার চাই, চাই প্রাণদন্ড । চিৎকারে ঘুমও ভেঙ্গে গেল ! সবটাই স্বপ্ন !💕

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments