Tuesday, April 21, 2026
বাড়িশিরোনামস্রষ্টার ঘড়ি - মোস্তাক আহম্মেদ

স্রষ্টার ঘড়ি – মোস্তাক আহম্মেদ

স্রষ্টার ঘড়ি
মোস্তাক আহম্মেদ

মোরগ যদি জাগতে পারে ভোরের আলো নিয়ে ।
তোমরা কেন বিছান মাঝে বিভোর থাকো নিনে ?
ডাক যে দেয় সে,কলিং বেলে স্রষ্টার ঘড়ি হয়ে ।
কুককুর কুক ডাকটা তার আসতো ভেসে লয়ে লয়ে ।।

তাদের ডাকে পল্লী গাও যে উঠতো জেগে ভোরে ।
সকল কিষান ছুটতো মাঠে আপন কাজের তোড়ে ।।
খেজুর রসে প্রাণ ভরাতো বিয়ান বেলায় তারা ।
পানের সুখে হাসতো সবাই হয়ে ছন্দহারা ।।

কুকরোরা সব ছিল তাদের হয়ে ভোরের সখা ।
এখন তাদের ডাকটা শুনে দাও না সাড়া মনা ।।
ঘরে ঘরে সেলফোনটা যে বাজে তাদের ডাকে ।
অমন সুধা যাচ্ছে হারায় দিন বদলের বাঁকে ।।

মোরগ মোদের সোনার পাখি বনবাদারে থাকে ।
বনের পাখি হয়ে তারা তাঁর যে ছবি আঁকে ।।
নীড়ের পাখি হয়ে তারা মানব সেবা করে ।
পরমসুধা ছড়ায় তারা স্নেহের বন্ধন গড়ে ।।

স্নেহের পাখি তারা এখন হয়ে গৃহ ছাড়া ।
তারা এখন বন্দি হয়ে নিজের সুখ যে হারা ।।
ছিল যাদের মুক্ত জীবন তারা এখন বন্দি ।
প্রাণের সুরটা বাজবে কী তার হয়ে প্রাণের নন্দী ? ।।

চেষ্টা করো বিছান হতে উঠবে তুমি ভোরে ।
ডাকটা শোনার সাথে সাথে যাবে পড়ার দোরে ।
ভোরের হাওয়া প্রাণের সুধা শরীর ভালো রাখে ।
শয্যা ত্যাগে দেরি হলে ধরবে ব্যাধি জেকে ।।

স্নেহের পাখি সেটাই যে চায় পালন করো মনে ।
হাসবে জীবন হেসেখেলে হাসবে সকল জনে ।।
মধুর ডাকে মা যে জেগে তোমার নিনটা ভাঙ্গে ।
সরলমনা মা যে সবার, সবার জীবন রাঙ্গে ।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments