Saturday, April 18, 2026
বাড়িসাহিত্যমনুষ্যত্ব - মোহাম্মদ ইমাম হাসান (সোহান)

মনুষ্যত্ব – মোহাম্মদ ইমাম হাসান (সোহান)

কবিতা : মনুষ্যত্ব

মোহাম্মদ ইমাম হাসান (সোহান)

কাব্য সৃষ্টি না করিলে
কিসের তুমি কবি ?
কাঁধে একটা ব্যাগ ঝুলিয়েই
ফেসবুকে দাও ছবি ।

গুলিয়ে ফেল আবেগ বিবেক
কোনটা কোথায় খাটে ?
না বুঝিয়াই ঘুরে বেড়াও
সকল ঘাটে ঘাটে ।

তোমার ডাকে লোক না আসলে
কিসের তুমি নেতা ?
মন্ত্রী এমপি পিছু ঘুরলেই
মন যাবে না জেতা ।

পাঞ্জাবি আর কালো চশমায়
যতোই দেখাও ভাব ,
নতুন পানির মাছ যে তুমি
শিক্ষার খুব অভাব ।

না চিনলে রাস্তা ঘাট আর
না চিনলে দিক ,
তুমি কিসের সাংবাদিক ?
হাতে আবার নিয়ে ঘুর
ক্যামেরার স্টিক ।

পোস্ট করো যাইবা খবর
বানান অনেক ভুল ,
চাটুকারিতাময় খবর দিতেই
থাকো তো মশগুল ।

রোগী দেখেই রোগ না ধরলে
তুমি কিসের চিকিৎসক ?
অপ্রয়োজনীয় পরীক্ষা দিয়ে
করে যাও ঠক ।

হাসপাতাল ফাঁকি দিয়ে
ক্লিনিকেই থাকো ,
মাইক মেরে দালাল দিয়ে
রোগী কাছে ডাকো ।

নৈতিকতা না শিখালে
তুমি কিসের শিক্ষাগুরু ?
প্রাইমারির শিক্ষা জীবন
করো আবার শুরু ।

কোচিং প্রাইভেট খুলে তুমি
টাকা করো আয় ,
তোমার কাছে শিক্ষার্থীরা
খুবই নিরুপায় ।

মনুষ্যত্ব না থাকিলে
কিসের তুমি মানুষ ?
সময় থাকতেই আসুক ফিরে
সবারই এই হুশ ।

মোহাম্মদ ইমাম হাসান ( সোহান )

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments