জুড়ি মেলা ভার
কাজী খলিলুর রহমান
তারিখঃ- ২৩/১১/২৩ ইং
তুমি শিখিয়ে নেবে বলে
কত অযত্ন অবহেলার ছলে
ভালো মুহূর্ত নষ্ট হয় সবার।
তুমি গুছিয়ে দেবে বলে ,
অগোছালো হই বারবার
আলাভোলা ভাবনায় চলে
অপেক্ষাতে যে সময় পার।
তুমি শাসন করবে বলে
নিয়ম ভাঙি হাজারবার ,
নীলিমার ভেলা ছুটে চলে
নিয়মের গন্ডি মেলা ভার।
তুমি আসবে প্রদীপ জ্বেলে
ঘুঁচাবে হৃদয়ের অন্ধকার,
সময়ে অসময়ে ছুটে চলে
ভালো বাসাতেই একাকার।
তুমিই আলোকিত বসুন্ধরা
তাইতো আঁধার কর চুরমার,
প্রদীপ নিয়ে খোঁজ পরষ্পরা
মুক্ত করে দাও শত দুরাচার ।
তুমি অভিমান ভাঙবে বলে
অন্যাজ্য অভিমান বারবার,
অশান্ত হৃদয় জেতার ফলে
আনন্দে অশ্রু ঝরে শতবার।
তুমি মেতে ওঠো খুন্সুটিতে
কাজের বাহানায় পালাবার ,
শত কষ্টে রাখ হাঁসি খুশিতে
তোমাকে বোঝায় বড় ভার।
কচি কাঁচাদের আসর দেখে
তুমি খুশিতে নাচাতে চোখ ,
শত ব্যস্ত হয়ে দূর না রেখে
ঘোচাতে হৃয়ের যতো শোক।
ঝঞ্জা বিক্ষুব্ধ সময় করে পার
সুখের বার্তা দাও যে বারবার,
তুমি সত্যি ভালো বাসতে পার
বুঝি তোমার জুড়ি মেলা ভার ।


