Tuesday, April 21, 2026

শ্যামলবরণ

শ্যামলবরণ

মশিয়ার রহমান

তোমার শ্যামলবরণ মুখটা অনেক চেনা মনে হয় তোমাকে কোথায় দেখেছি চিলেকোঠার রুদ্রনীল কার্ণিশে? স্টেডিয়ামের মুখর গ্যালারিতে? ভিক্টোরিয়া পার্কের নির্জন বেঞ্চিতে? হতে পারে। আরো অনেক অনেকবার তোমার সাথে দেখা হয়েছে আজিজ সুপারমার্কেটের চলন্ত সিড়িতে? বলাকা সিনেমা হলের দেয়ালে পোস্টার দেখতে দেখতে? হতে পারে। শ্যামলবরণ মেয়ে তোমার শ্যামলবরণ মুখ আমার খুব চেনা চেনা মনে হয়! গুলিস্তানের ব্যস্ত মোড়ের ল্যাম্পপোস্টের হলুদ আলোয় হাটতে হাটতে? ধানমন্ডির স্টারকাবাব-এ কাবাব খেতে খেতে? প্রেসক্লাবের দেওয়ালে সাঁটানো পেপার পড়তে পড়তে কিংবা সাইন্সসিটির মোড়ে ফুটপাতের টি-স্টলে মাটির কাপে কফি খেতে খেতে? হতে পারে। বইহাটে কার্ল মার্ক্স কিংবা আল মাহমুদের কবিতা পড়তে পড়তে সমীরণ দাসের মধুময় তামরস পড়তে পড়তে শ্যামলবরণ মেয়ে তোমার শ্যামলবরণ মুখ আমার খুব চেনা চেনা মনে হয়!

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments