Friday, April 17, 2026
বাড়িসাহিত্যবিবেক | শামীম হোসেনকে

বিবেক | শামীম হোসেনকে

৷৷ বিবেক ৷৷

মোঃ শামীম হোসেন

আমি ঃ জীবনে বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন।
বিবেক ঃ শুধুই অর্থ?
আমি ঃ জ্বি! শুধুই অর্থ। আর সেটা যেভাবেই হোক।
বিবেক ঃ অন্যকে কষ্ট দিয়ে বা ক্ষতি করে হলেও?
আমি ঃ হ্যাঁ! এতো কিছু জানা বা বোঝার দরকার নাই।
বিবেক ঃ তুমি তো সৃষ্টির সেরা,তোমার তো বুদ্ধি – বিবেচনা আছে।
আমি ঃ বুদ্ধি – বিবেচনা আছে বলেই তো বুদ্ধি খাটিয়ে অর্থ উপার্জন করবো।
বিবেক ঃ তা ঠিক আছে! তাই বলে ন্যায় – অন্যায় বিবেচনা করবে না?
আমি ঃ কিসের ন্যায় – অন্যায়? আমার শুধু অর্থের দরকার।
বিবেক ঃ তুমি তো পশুর চেয়ে খারাপ।
আমি ঃ পশুর তো অর্থের দরকার হয়না। আমার অনেক অর্থের দরকার।
বিবেক ঃ জীবনে কী অর্থই সব?
আমি ঃ অর্থ ছাড়া কিছু হয়?
বিবেক ঃ তোমার পূর্ব পুরুষদের কথা স্মরণ করো তো! তাদের আগের অবস্থা বর্তমানের সাথে মিলিয়ে দেখো?
আমি ঃ আমার এতো বেশি ভাবার সময় নাই।
বিবেক ঃ দেখো যেটা ভালো হয় সেটা করো কিন্তু সীমা অতিক্রম করা ঠিক না।

কিছু সময় পরে আমার মাথাটা ঘুরতে লাগলো আমি আর কিছু মনে করতে পারছি না। হাত- পা সব অবশ হয়ে আসছে। কেউ একজন আমাকে হাসপাতালে ভর্তি করলো।

বিবেক৷ ঃ ভাই এখনো কি অর্থ চাও?
আমি৷ ঃ না! আমার এখন সুস্থতা দরকার।
বিবেক ঃ তুমি আর সুস্থ হবে না। তোমার সময় শেষ হয়ে গেছে।

কিছুদিন পরে ঃ আমার অর্থ – সম্পদ সবাই ভাগাভাগি নিয়ে ব্যস্ত। আমার কথা আর কারও স্মরণ করার সময় নাই। আমার আত্মা এই ভেবে কষ্ট পাচ্ছে যে, আমি যা কিছু রেখে আসলাম তা সবাই নষ্ট করা নিয়ে ব্যস্ত। আর বিভিন্ন জায়গায় মানুষ জন আমার কু- কর্ম নিয়ে হাসি, ঠাট্টা, সমালোচনা করছে। আমার আপসোস আমি এতো- এতো পাপ করে, মানুষকে ঠকিয়ে অর্থ শুধুই অর্থ উপার্জন করেছি যা এখন আর আমার কাজে আসছে না। রেখে আসলাম অর্থ আর বিনিময়ে পাচ্ছি শুধু গালি আর সমালোচনা।

     (   ধন্যবাদ   )
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments