তিনশত পয়ষট্টিটি হাওয়ার ঘোড়া
মুকুল ম্রিয়মাণ
লালনীল,সাদাকালো,অলস কিংবা দুরন্ত-
ছুটছে দিগ্বিদিক;
মায়াবতী কিংবা ডানার কিংবদন্তি,
আলো আঁধারের উড়ুক্কু খেয়াযাত্রী-
উড়নচণ্ডী নটী কিংবা নটকী-
তিনশত পয়ষট্টিটি হাওয়ার ঘোড়া- হেথায় সেথায়,
মেঘের ভেলায়- ঘুরছে এলোমেলো,
চোখে ঘুম নেই- সম্মুখে বেদনার পাহাড় কিংবা সুতীব্র জীবনানন্দ,
খুরে যাপনের নব ধুলো।
তিনশত পয়ষট্টিটি হাওয়ার ঘোড়ায়-
চড়িবে মানুষ ও পৃথিবী আবার।


