বাংলা নববর্ষ
আবারও একটি বাংলা নববর্ষ;
আবারও জীবন থেকে একটি বছরের প্রস্থান।
নতুন বছর মানে জীবনের আরও একটি বিয়োগান্তের রোড ম্যাপের নীল নকশা প্লানের প্রস্তুতি।
আপাতত দৃষ্টিতে শুরু মনে হলেও লুকিয়ে আছে বিচ্ছেদের ছায়া।
ফেলে আসা জীবনের পঞ্চাশটি বছরের নববর্ষের গায়ে হাত দিলে ভেসে ওঠে বর্নিল ঘটনাপ্রবাহের সবুজ ও লাল নদীর স্রোতের প্রবাহমানের ইতিহাস; সেখানে সুখের চেয়ে দুঃখের পরিমাণটা আছে বেশি।
তবুও আমি আলিঙ্গন করি প্রতিটি নববর্ষের বার্তা,ঘ্রাণ ও সকল অনুভূতি!!!
তাং: ১২/০৪/২০২৬ খৃষ্টাব্দ
বার: রবিবার
সময়: ৪:৫৭ বিকাল
স্থান : শংকরপুর,যশোর।


