চির অম্লান
হেমায়েত উল্লাহ হেমা
৩০/৪/২০২৪
কখনো কখনো নয়
এ হৃদয়ে শুধু তুই আর তুই ময়
তুই স্বাধ সুধা মোর, সাধ্য নয়
কহেছিল হৃদয় মোর, নিয়ে নাম তোর
পতিত্তরে শুনেছিল, তোর যোগ্য নই
জানিনা কেনরে এ হৃদয়
কেবলই তোর কথা কয়
তোরে সরিয়া রাত্রি দিন হয়
ভোরের আলোতে ওই শিউলি তলে
কেবলই ফুল নয়,ঝরে মোর আঁখিদয়
মনে হয়,বারবার মনে হয়
তুই যদি থাকতিস প্বাশে
এমন হতো, অমন হতো, তেমন হতো
যেমন হতো,যেমনি হতো
এ হৃদয় থাকতো তোর হৃদয়ে
এখনো আছে আমরণ থাকবে
তোর সাথে
কখনো বলতে পারিনি
ভালোবাসি তোরে
তোর ভালোবাসা আছে এ হৃদয় জুড়ে
জীবনের এই পড়ন্ত বিকেলে
ঝরিয়ে আঁখি এ হৃদয় কেবলই বলে
যেখানেই আছিস তুই, যাহারি বুকে
থাকিস তুই পরম সুখে
পাওয়ার আনন্দর চেয়ে
না পাওয়ার বেদনা কত যে মধুর,মহান
ভালোবেসে তুই মোরে
সে জ্ঞান করেছিস দান
এ হৃদয়ে তোর নাম চির নতুন
চির অম্লান।।
প্রধান উপদেষ্টাঃ কবি চঞ্চল শাহরিয়ার | প্রতিষ্ঠাতা ও প্রকাশকঃ মোছাঃ তানজিলা খাতুন | সম্পাদকঃ জাফর ইকবাল রিপন
মোবাইল নম্বরঃ ০১৯২৭-৩২১২২২/০১৭৯৩-৩৯৫৫২৯/০১৪০০-২৮১৪৪৪ | ই-মেইলঃ sottoobiram24@gmail.com, shahittoshomahar@gmail.com
ঠিকানাঃ আড়পাড়া বাজার, চৌগাছা, যশোর।


