পুরুষ কখন মানুষ
কাজী খলিলুর রহমান
তারিখঃ- ০২/০৫/২৪ ইং
বলতে পারো পুরুষ কখন মানুষ হয়!
লজ্জা পেয়ে বলতে হয় পুরুষ তো সেই
ভুলে অভিমান রক্ত জলে স্নান করে লয় ,
সহ্য করে সবই অকাতরে দিতে পারে যেই
হয়তোবা সেই পুরুষ মানুষ এই সমাজেই ।
যে ত্যাগের মহিমায় হয়ে ওঠে ভাস্বর
ভোগ বিনা নিঃস্বার্থ যার ভাবনাতে রয় ,
বেহিসেবি জীবনে প্রতি পদে সয়ে অত্যাচার
নিবে না খোঁজ দিবে রোজ দানবির সমাচার
তবেই তো পুরুষ মানুষ সেই! হারিয়েছে খেই।
তিলে তিলে গড়া সবই নিজের জন্য নয় !
ত্যাজীলে অন্যের তরে পুরুষ মানুষ হয় ,
সকাল থেকে রাত দুপুরে ঘর ছাড়া সে রয়
সংসারের সুখ আনতে দেয় জীবনটা বিলাই
ছেঁড়া জামা জুতাই সম্বল, তবু হাঁসি মুখে সয় ।
কফি হাউজের আড্ডায় মেতে না উঠলে
শপিং মলে ব্যস্ত সময় একটু পার না করলে,
সময়ে অসময়ে প্রেমের খেয়ায় না চড়লে
হায় জন্ম দিনের পার্টিতে হাজির না থাকলে
পুরুষ কেমনে মানুষ হয়? এভাবে না চললে।
যে দিতে পারে নিতে পারে না সেই কি পুরুষ?
যে অন্যের ভালো চেয়ে নিজের ক্ষতি ডাকে ,
ভুখা ফাঁকা জীবন যাপন অন্যকে করে আপন
সেই পুরুষ কি জানে আদেও সে মানুষ লাগে!
অতল গহ্বরে তলিয়ে অন্যকে দেখায় স্বপন।
সেতো হয়ে ওঠে না কখনো কারো প্রেমিক !
হয়না যোগ্য বাবা ভাই স্বামী প্রতিবেশী ততোধিক,
তপ্ত হাওয়া ঠেলে ঘামের দুর্গন্ধ ভুলে হবে নির্জীব
বাদলের ধারা দমকা হাওয়া বজ্রের হুংকারে নির্ভীক!
তবেই তো সে হবে পুরুষ মানুষ ফেরাবে সঞ্জীব।


