Friday, April 17, 2026
বাড়িসাহিত্যকবিতাকবিতা | প্রতিবেশী | আনিসুর রহমান আনিস

কবিতা | প্রতিবেশী | আনিসুর রহমান আনিস

” প্রতিবেশী “
আনিসুর রহমান আনিস
জানাজাতে আমরা ছিলাম
শ্মশান ঘাটেও আমরা,
কুলখানি আর শ্রাদ্ধতে
বলো তো কে তোমরা ?
‘চিনবে নাতো,আমরা কারা
সেই যে কবে এলাম,
বাবুর বিয়ের বৌভাত টা
কব্জি ডুবিয়ে খেলাম।
চৌধুরী বাড়ি ও এসেছিলাম
সেই বছর দশেক আগে,
কি যে খাওয়া,যেন অমৃত পাওয়া
মাস টা ছিল মাঘে।
আজতো এলাম,দুঃখ ভারাক্রান্তে
শেষ খাওয়াটা খেতে,
খেলাম ও বেশ,থাকবে যে রেশ
মিটলো না স্বাদ তাতে।
তোমরা কে হে,জিজ্ঞেস করো?
পরিচয় কেন শোন ?
আমরা বাবু ,আর চৌধুরীর
বন্ধুবর জানো’।
আমরা জনাব,মূখ্য সুখ্য মানুষ
জাতে একটু নীচু,
ভুলভাল কথা বললে পরে
মনে করবেন না কিছু।
আত্মীয়,বন্ধু,নাড়ি,রক্ত
কোনটা করবো প্রকাশ,
এই টুকু জানুন তাহাদের পাশে
আমাদের বসবাস।
এই তো সেদিন মধ্য রাতে
বাবুর ঘরে লেগেছিল আগুন,
জল ছিটিয়ে নিভিয়ে ছিলাম
তোমারা খেলে,পুড়িয়ে তাতে বেগুন
চৌধুরীর কথা কি আর বলি
উনার ঘরে ঢুকেছিল,বিষধর সাপ
চিৎকারে তাঁর,ভরলো উঠোন
হাত জোড় করে বল্লো বাঁচাও বাপ
জল ছিটিয়ে,সাপ তাড়িয়ে
কবর খুঁড়ে,এলাম শ্মশান ঘাটে,
তোমরা বাপু,কোথায় ছিলে?
এখন দেখছি,খাচ্ছ চেটে-পুটে।
খাচ্ছ খাও,তাতে কিছু যায় আসে না
বুঝি না কম বেশি।
তবে,বিপদ-আপদে,আসবই ছুটে
কারণ,আমরা প্রতিবেশী।
২৭-০৩-২০২৪খ্রিঃ

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments