Monday, April 20, 2026
বাড়িসাহিত্যপহেলা বৈশাখ পালন - মোঃ শাহিনুজ্জামান(শাহীন)

পহেলা বৈশাখ পালন – মোঃ শাহিনুজ্জামান(শাহীন)

পহেলা বৈশাখ পালন
মোঃ শাহিনুজ্জামান(শাহীন)

ইলিশ মাছ আর পান্তা ভাতে
পহেলা বৈশাখ পালন।
কীর্তিকলাপে দেখছি এখন
ইসলামের হয়েছে মরণ।

অমুসলিমের হালচালে আজ
ইসলামে ধরেছে ঘূন।
পান্তা ভাতে মরিচ পিয়াজ আর
খায়না মুসলিম নুন।

চলন বলন আর হালচাল এখন
হয়েছে মোদের বাঁকা।
ইলিশ মাছ তাই কিনতেই হবে
যতই লাগুক টাকা।

চলন বলনে মনে হয় না
মুসলিমের আছে লেশ
তাই বুঝি আজ দিনে দিনে
মুসলিম হইছে শেষ।

সুযোগ বুঝে ইলিশের বাজার
হয়েছে এখন গরম।
ইলিশ মাছ না কিনলে বুঝি
পাবো একটু শরম।

গরম শরম যায় হোক ভাই
ইসলামে নাই স্বীকৃতি।
আমরাই শুধু পালন করছি
উল্টা পাল্টা রিতি।

তোমরা সবাই ইলিশ খেয়ো
আমি খাবো পিয়াজ মরিচ আর নুন
আমার মনে লাগতে দেবো না
অমুসলিমের ঘূন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments