Monday, September 7, 2026
বাড়িসাহিত্যসাহিত্য সমাহার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ৪ জন গুনীজনকে সম্মাননা প্রদান করা...

সাহিত্য সমাহার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ৪ জন গুনীজনকে সম্মাননা প্রদান করা হয়েছে

যশোরের চৌগাছায় সাহিত্য সমাহারের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাহিত্য আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৪ জন গুনী মানুষকে  সম্মাননা দেয়া হয়েছে। অনুষ্ঠানটি আজ শুক্রবার ২৭ ডিসেম্বর বেলা ১১ টায় তরিকুল ইসলাম পৌর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সাহিত্য সমাহারের স্বপ্নদ্রষ্টা আবু রাসেল এর সার্বিক তত্ত্বাবধানে, প্রভাষক  শামীম হোসেনের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন বিশিষ্ট লেখক ও গবেষক  অধ্যাপক ড. হাবিবুর রহমান (অবঃ), বাংলা বিভাগ, ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন কবি, গবেষক ও প্রাচ্যসংঘ যশোরের প্রতিষ্ঠাতা বেনজীন খান। বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন কবি ও কথা সাহিত্যিক চঞ্চল শাহরিয়ার, মহেশপুর সাহিত্য পরিষদের সহ-সভাপতি কবি দীপক কুমার সাহা। অন্যান্যের মধ্যে আলোচনা করেন চৌগাছা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ কবি জাহিদুর রহমান বকুল, তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল আলম লিটু, যশোর আব্দুর রাজ্জাক কলেজের সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, কবি আব্দুল জলিল, সাবেক ব্যাংক কর্মকর্তা আলী বক্স, সাহিত্য সমাহারের প্রতিষ্ঠাতা আবু রাসেল প্রমূখ।

এ সময় প্রেসক্লাব চৌগাছার আহবায়ক কমিটির সদস্য সচিব সাংবাদিক মুকুরুল ইসলাম মিন্টু, উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, কবি জাহিদ আক্কাস, কবি খলিলুর রহমান জুয়েল, মাতৃভাষা গণগ্রন্থাগারের সভাপতি এম কে টুটুল, মহেশপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি নিখিল পাল, কবি মিঠু হাফিজ, কবি কবির সুমন, কবি ও কথাসাহিত্যিক রেজাউল করিম, কবি মিজানুর রহমান, কবি জাফর ইকবাল রিপন, কবি শুভ জিৎ দত্ত,  কবি আলমগীর শেখ, কবি আব্দুর রহিম, সাহিত্য সমাহার এর সাধারণ সম্পাদক  কবি আবু রায়হান, কবি আবুজার হুসাইন,  সাহিত্য সমাহার এর সাংগাঠনিক সম্পাদক কবি আরাফাত খান তামিম,  কবি কামরুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।  অনুষ্ঠান সঞ্চালনা করেন সাহিত্য সমাহার এর মহিলা সম্পাদিকা উর্মি রহমান।

আলোচনা সভার আগে সাহিত্য সমাহারের পক্ষ থেকে ড. হাবিবুর রহমান, বেনজীন খান, চঞ্চল শাহরিয়ার ও দীপক কুমার সাহাকে সম্মাননার ক্রেস্ট প্রদান করা হয়।

জুম্মার নামাজ ও দুপুরের বিরতি শেষে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন  উপজেলাসহ মহেশপুর ও কোটচাদপুর থেকে আগত কবিগণ স্বরচিত কবিতা পাঠ করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments