মুক্তবুদ্ধির চর্চা ব্যতিরেকে সমাজ এগোতে পারে না
নিউজ ডেক্সঃ
“জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ঠ, মুক্তি সেখানে অসম্ভব” এই স্লোগান বুকে ধারন করে শিক্ষাবিদ আবুল হুসেনের নেতৃত্বে ঢাকায় গঠিত হয় ‘মুসলিম সাহিত্য সমাজ।’
উনিশ শতকের শুরুতে বাংলায় আধুনিক শিক্ষায় পিছিয়ে পড়া মুসলিম সমাজকে জাগিয়ে তুলতে কাজ করে এই সমাজ। আজ ৬ জানুয়ারী ছিল বুদ্ধিবৃত্তিক আন্দোলনের পথিকৃৎ আবুল হুসেনের ১২৯ তম আবির্ভাব দিবস। এ উপলক্ষে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রাচ্যসংঘের ওবায়দুল বারী হলে অনুষ্ঠিত সভায় আলোচকগণ বলেন প্রকৃত প্রস্তাবে আমরা আজও সেই অন্ধকার তিমিরেই পড়ে আছি।
সভায় বক্তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অর্থনীতির শিক্ষক আবুল হুসেন যে প্রত্যয় নিয়ে সেদিন শিক্ষকতার পাশাপাশি ছাত্র-শিক্ষকের সম্মিলনে ঢাকায় গড়ে তোলেন ‘মুসলিম সাহিত্য সমাজ’ এখনো সে তাগিত প্রসঙ্গিক। বুদ্ধির মুক্তি বা মুক্তবুদ্ধির চর্চা ব্যতিরেকে কোন সমাজ এগোতে পারে না।
যশোর জেলার ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামে ১৮৯৬ সালের ০৬ জানুয়ারি জন্মগ্রহণকারী এই মহান পুরুষের জন্মবার্ষিকীতে আবুল হুসেনের জীবন ও কর্মের উপর আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান, প্রাচ্য আকাদেমির অধ্যক্ষ আশরাফ হোসেন, প্রাচ্যসংঘের সুপ্রিম কাউন্সিল সদস্য আখতার ইকবাল, সিনিয়র সদস্য এড. মনিরুল ইসলাম মনু, প্রাচ্য আকাদেমির সহকারি অধ্যক্ষ তাপস বিশ্বাস, আবুল হুসেন রাষ্ট্রসভার পরিচালক কামরুজ্জামান, প্রাচ্য সাহিত্য সংঘের পরিচালক সেলিম রেজা সেলিম প্রমুখ।


