Saturday, June 6, 2026
বাড়িসাহিত্যপ্রাচ্য আকাদেমি যশোরের প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার

প্রাচ্য আকাদেমি যশোরের প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার

নিউজ ডেক্স:
আজ ২০ ডিসেম্বর শুক্রবার বিকেল ৪টায় প্রাচ্য আকাদেমি (স্কুল অফ ফাইন আর্টস অ্যান্ড কালচার) যশোর এর সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১২ টায় প্রাচ্যসংঘ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে মাধ্যমে জানানো হয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক  অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি হিসেবে থাকবেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাচীন শহর যশোরে প্রতিষ্ঠিত প্রাচ্য আকাদেমি একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে দেশের সংগীত গুরুরা ছাড়াও বিদেশ থেকে আগত ওস্তাদ ও পণ্ডিতগণ প্রশিক্ষণ নিচ্ছেন। যশোরের শিক্ষানবিশ ছাত্র-ছাত্রীদের জন্য এ এক পরম সুযোগ।
প্রাচ্য আকাদেমিতে কন্ঠ সঙ্গীত, যন্ত্র সঙ্গীত,নৃত্য, চিত্রকলা, নাটক, আবৃত্তি ও শরীর চর্চা  শিক্ষার পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন, বিগত ১৬ বছর আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে কোনঠাসা  করে রাখা হয়েছিল। সম্মিলিত সাংস্কৃতিক জোটের নামে যারা ভারতের সেবাদাস ছিল তারা বাংলাদেশের মূল সংস্কৃতি  অংগনকে নষ্ট করেছে। অচিরেই সাংস্কৃতিক জোট গঠন করে প্রকৃত সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট গবেষক ও সাংবাদিক বেনজীন খান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments