তুমি মুসলিম!
কামারুজ্জামান (জামান)
তুমি মুসলিম! অথচ অন্যায়কে করেছো জব্দ,
মজলুমের অত্যাচারে নেই যে তোমার কোন শব্দ।
তুমি মুসলিম! হারামকে করেছো হালকা,
তোমার বাহাদুরি ভেঙে যাবে ঝড়ো দমকায়।
তুমি মুসলিম! নামাজকে ভুলে গেছো একদম,
তুমি প্রাণহীন, তাই সমাজের লোক অভিযোগ করে হরদম।
তোমার তো মনুষ্যত্ব বলে নেই কিছু,
যার কারণে শয়তান ছাড়ে না তোমার পিছু।
তুমি অত্যাচারী, তুমি ধর্ষণকারী, তুমি সুদ ঘুষের ডিলার।
তুমি জোয়ার দানে, তুমি দখলদারি, তুমি নিশি রাতের কিলার।
তুমি মুসলিম! তুমি মিথ্যাবাদী, তুমি ঠকবাজ, তোমার কিসের মান।
তুমি হায়েনা ,তুমি কুৎসিত,অথচ তুমি দাবি করো আমিই,,, মুসলমান।
তুমি অবাধ্য, তাই পিতা মাতার করোনি সমাদর,
তুমি মূর্খ, তাই ধ্বংস করেছো মানবতার পাঠাগার।
অথচ তুমিই বলো আমি মুসলমান।


