Friday, April 17, 2026
বাড়িদক্ষিণ পশ্চিমাঞ্চলচৌগাছা রিপোর্টার্স ক্লাবের নব নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

চৌগাছা রিপোর্টার্স ক্লাবের নব নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

চৌগাছা রিপোর্টার্স ক্লাবের নব নির্বাচীত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে যশোর সড়কে অবস্থিত ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে রিপোর্টার্স ক্লাবের সাবেক সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মরহুম রেজাউল ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করে নেতৃবৃন্দ এক মিনিট নিরাবতা পালন করেন।

রিপোর্টার্স ক্লাবের সভাপতি দৈনিক লোকসমাজ পত্রিকার চৌগাছা স্টাফ রিপোর্টার মুকুরুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে আলোচনা করেন সিনিয়র সহ-সভাপতি খালেদুর রহমান, সহ-সভাপতি শওকত আলী, সাধারন সম্পাদক এম হাসান মাহমুদ, সুদুর দুবাই হতে ভার্সুয়ালে আলোচনায় অংশ নেন যুগ্ম সম্পাদক শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন সাগর, অর্থ সম্পাদক মহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ফারুক হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবরাজ কুমার বিশ্বাস, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এম আমিনুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুন্সি সাগর, পত্রিকা বিষয়ক সম্পাদক শাহীন সোহেল, নির্বাহী সদস্য বাবলুর রহমান, খলিলুর রহমান জুয়েল ও মেহেদী হাসান শিপলু।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ গত ১৯ জানুয়ারী একটি সুন্দর ও সুশৃংখল পরিবেশে নির্বাচন সম্পন্ন করায় প্রধান নির্বাচন কমিশনার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ জাহিদুর রহমান বকুল, সহকারী কমিশনার কবি শাহিন মাহবুবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ২১ ফের্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যদায় পালন ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments