সত্য অবিরাম ডেক্সঃ বৃষ্টি, বজ্রপাত ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে যশোরের চৌগাছায় সাহিত্য সমাহার এর উদ্যোগে সাহিত্য আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকালে আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে এই আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।
সাহিত্য সমাহার এর সভাপতি কবি শামীম হোসেনের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা কবি আবু রাসেলের সঞ্চালনায় সমকালীন সাহিত্য, ভাবনা ও নির্মোহ সাতিহ্য বুনন নিয়ে বিশদ আলোচনা করেন চৌগাছা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রাবন্ধিক কবি জাহিদুর রহমান বকুল, পাকশিয়া কলেজের সহকারী অধ্যাপক কবি ও কলামিস্ট শেখ মাফিজুল ইসলাম, প্রাচ্যসংঘ যশোরের সাধারণ সম্পাদক কবি সাইদুর রহমান, সাহিত্য সভার পরিচালক কবি সেলিম রেজা সেলিম, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, কবি ও কথাসাহিত্যিক এম এন এস তুর্কী, সাপ্তাহিক চৌগাছার সম্পাদক খাজা ফজিল আইজ উজ্জ্বল প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি মামুন আজাদ, আড়কান্দী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আতিয়ার রহমান, কবি ও নাট্যকার জাফর ইকবাল রিপন, কবি ইলা দেওয়ান, ফারুক আহমেদ, আসাদুজ্জামান বর্ণচাষী, আব্দুর রহিম, আবু রায়হান ও আরাফাত খান তামিমসহ সাহিত্য প্রেমী ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়


