Saturday, April 25, 2026
বাড়িআন্তর্জাতিকপাকিস্তানে জ্বালানি তেলের দাম ৩০০ রুপি ছাড়াল

পাকিস্তানে জ্বালানি তেলের দাম ৩০০ রুপি ছাড়াল

পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের সরকার নতুন করে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এতে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশটির ইতিহাসে প্রথমবারের মতো জ্বালানির দাম ৩০০ রুপি ছাড়ালো। শুক্রবার এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাতে নতুন মূল্য ঘোষিত হয়। এতে পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম বেড়েছে যথাক্রমে ১৪ দশমিক ৯১ রুপি ও ১৮ দশমিক ৪৪ রুপি। এছাড়া পেট্রোলিয়াম শুল্ক প্রতি লিটারে ৫ রুপি বেড়েছে। আগের ৫৫ রুপির বদলে এখন দিতে হবে ৬০ রুপি। প্রতিবেদনে বলা হয়েছে, রুপির অবমূল্যায়ন ও বিশ্বব্যাপী জ্বালানি তেলের ক্রমবর্ধমান দামের কারণে ১৫ দিনের মধ্যে দ্বিতীয় দফা দাম বাড়িয়েছে। এ হিসেবে দুই সপ্তাহে পেট্রোল ও ডিজেলে সম্মিলিত বৃদ্ধি যথাক্রমে ৩১ দশমিক ৪১ রুপি ও ৩৮ দশমিক ৪৪ রুপি।

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর অনুমোদনের পর গতকাল গভীর রাতে নতুন দাম ঘোষণা করে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রাণালয়ের বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দামের ক্রমবর্ধমান প্রবণতা ও বিনিময় হারের তারতম্যের কারণে সরকার পেট্রোলিয়াম পণ্যের বিদ্যমান ভোক্তা মূল্য সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে।
এ হিসেবে বর্তমানে দেশটিতে ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩১১ দশমিক ৮৪ রুপি। বেশিরভাগ ভারী পরিবহন যানবাহন, ট্রেন, ট্রাক, বাস, ট্রাক্টরসহ নলকূপ ও অন্যান্য ইঞ্জিন চলে ডিজেলে। এ কারণে আরেক দফা বাড়তে পারে শাকসবজি ও অন্যান্য খাদ্যদ্রব্যের দাম।একইভাবে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৩০৫ দশমিক ৩৬ রুপি। যার প্রভাব পড়বে ব্যক্তিগত পরিবহন ও ছোট যানবাহনে। যা সরাসরি মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তদের প্রভাবিত করবে।তবে কেরোসিন ও লাইট ডিজেলের দামে কোনো পরিবর্তন আসেনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments