নির্ঘুম রাত
আবু রাসেল
পঁয়ত্রিশ পেরিয়ে ছত্রিশের একটি রাত।
খাজা উজ্জ্বলের আহ্বানে
নয়নে নয়ন রেখে
নিশি ও সুরাইয়ার সুরের মূর্ছনায়
নির্ঘুম কাটিয়ে দিলাম।
মুরশিদের স্মরণে হারিয়ে গেলাম
নীল আকাশের ছাউনি তলায়।
জ্ঞানের নীল নদে
পুরো হৃদয় জুড়ে,
সবুজ দিশায়,
সবুজ মনে,
শুধু স্রষ্টাকেই মনে পড়ে।
মৃত্তিকার বুকে নিজেকে জানতে
ঘুরে ফিরে লালনের কথা উঠে আসে
চিত্রশিল্পী আসাদুজ্জামান আসাদের সংলাপে।
অনুভবে খুঁজি যারে
সেই হতে পারে সবুজের গান
ভাষা গুলো হতে পারে নিজেকে জানার মহাপ্রাণ।
ঘুম হারানো প্রথম রাত
আলতো আদর জড়ানো আমার আশীর্বাদ।
আজিকে বুঝলাম,
আমার মাঝে আছে কথার প্রাণ
মুরশিদ যার মাধ্যম আল্লাহ করেন দান।
জেনে নে, জেনে নে জ্ঞান পিপাসু
স্তব্ধতা শুধুই জব্দ করে,
মুখ বধির আর মনটা ভাঙে।
পাঁচ সমাজের সভ্য সমাজ ,
চলিত ধারা ভেঙে করে চুরমার।
তাতেই-
বিপরীত স্রোত স্তব্ধ হয় মরা গাঙে
নতুনত্ব ভাবতে শিখে,
জ্ঞান সমুদ্রে যায় হারিয়ে।
তারিখঃ ১৫ ডিসেম্বর ২০২৩ রোজঃ শুক্রবার


