Tuesday, April 21, 2026
বাড়িসাহিত্যকবিতাবৈশাখের ঐ শাখে - শাহীন খান

বৈশাখের ঐ শাখে – শাহীন খান

বৈশাখের ঐ শাখে
শাহীন খান

বৈশাখের ঐ শাখে গান পাখি ধরলো
টুপটাপ জোরেসোরে আম গুলো পড়লো।
গনগনে রোদ্দুর ঘাম ঝরে শরীরে
ঘরে নেই বিদ্যুৎ বলো কি যে করিরে?

মেঘমালা জড়ো হয় বিদ্যুৎ চমকায়
কটমট রেগেমেগে বারেবারে ধমকায়।
গরুগুলো হাম্বা ডেকে চলে মাঠটায়
খেয়া সব বন্ধ বাঁধা আছে ঘাটটায়।

শনশন বাতাসের গতিটতি বাড়লো
ওড়ে বালু খড়কুটো সীমানাটা ছাড়লো।
বাজ পড়ে থেকে থেকে ঘরে থাকা দায় গো
বস্তির লোক গুলো করে হায় হায় গো!

চাল ওড়ে ডাল ভাঙ্গে গরীবেরা কাতরায়
ঝড় বয় জোরেসোরে খুব বেশি মাত্রায়।

এলোমেলো হয়ে পড়ে শৃঙ্খলা পরিবেশ
কতো পশু, লোক মরে নেই বুঝি তার শেষ!


বানারীপাড়া
বরিশাল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments