অপেক্ষা
আসাদুজ্জামান বর্ণচাষী
পরিত্যক্ত বাড়ির মত
আমার বুকের ভেতরটা।
কত না বলা গল্পে ধূলো জমে আছে
তার ইয়ত্তা নেই!
স্মৃতি মাখা ইটের প্রতিটি পরতে পরতে
অপেক্ষার গান,
অপেক্ষিত কবিতার পঙক্তি।
পাতা ঝরা বৃক্ষ
যেমন অপেক্ষায় বসন্তের।
তেমনি,
আমিও অপেক্ষায় তোমার..!
আচ্ছা,
হারিয়ে যাওয়া মানুষেরা
ফিরে আসে না কেন?
ফিরে আসলে কি খুবই ক্ষতি হয়ে যায় …..!


