Monday, September 7, 2026
বাড়িদক্ষিণ পশ্চিমাঞ্চলচৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসানের রাজনৈতিক কার্যালয়ের উদ্বোধন

চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসানের রাজনৈতিক কার্যালয়ের উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), চৌগাছা উপজেলা শাখা, যশোরের  সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মাসুদুল হাসানের নিজস্ব রাজনৈতিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
১০ মার্চ ২০২৫ তারিখ শনিবার বিকেল ৪ ঘটিকায় চৌগাছা কোটচাঁদপুর সড়কে কাঁচাবাজার সংলগ্ন প্রধান সড়কের পাশে দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় কার্যালয়ের উদ্বোধন করা হয়।
বিকেল ৪ ঘটিকায় কার্যালয় উদ্বোধনের কথা থাকালেও তার আগে থেকেই দলীয় বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকেরা কার্যালয় ও তার সামনে এসে ভীড় করেন। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।
দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, সাবেক যুগ্ম সম্পাদক ও পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়ার সেলিম রেজা আওলিয়ার, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও এ্যাড. আলীবুদ্দিন খান, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন, দেলোয়ার হোসেন, জহুরুল ইসলাম বাবু, প্রভাষক জহুরুল ইসলাম, শিক্ষক আলা উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন আব্দুল্লাহ, আঃ মান্নান, শিক্ষক শহিদুল ইসলাম, প্রভাষক খাইরুল ইসলাম, কবির উদ্দিন বাবলু, আতিয়ার রহমান, ডাঃ আমিনুর রহমান, ভুট্টো খান, ইবাহীম হোসেন, খাইরুল ইসলাম, মিজানুর রহমান, শরিফুল ইসলাম কটা, আব্দুল, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন আহমেদ, যুবনেতা ইঞ্জিনিয়ার রাজু আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দিন, ছাত্রনেতা হাকিম রেজাসহ উপজেলা ও পৌর বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন মাওঃ শাহাজান আলী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments