Sunday, July 26, 2026
বাড়িদক্ষিণ পশ্চিমাঞ্চলসলুয়া আদর্শ ডিগ্রি কলেজের সংশোধিত গভর্নিং বডির সভাপতি হলেন আব্দুল্লাহ আল সাকিল

সলুয়া আদর্শ ডিগ্রি কলেজের সংশোধিত গভর্নিং বডির সভাপতি হলেন আব্দুল্লাহ আল সাকিল

সলুয়া আদর্শ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সংশোধন সভাপতি হলেন আব্দুল্লাহ আল সাকিল

যশোর জেলার চৌগাছা উপজেলার সুলয়া গ্রামে অবস্থিত সলুয়া আদর্শ ডিগ্রি কলেজ এর গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন আফরা গ্রামের কৃতি সন্তান মৃত লোকমান হোসেনের পুত্র মোঃ আব্দুল্লাহ আল সাকিল ও সলুয়া গ্রামের কৃতি সন্তান  মোঃ সাহিদুর রহমান  বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। কলেজ পরিচালনায় সার্বিক কার্যক্রম সুষ্ঠভাবে অব্যাহত রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার গভনিং বডির নতুন এ দুই প্রতিনিধির অনুমোদন দেন । কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ মোজাম্মেল  বিয়টি নিশ্চিত করেছেন। মোঃ আব্দুল্লাহ আল সাকিল ও  মোঃ সাহিদুর রহমান  যশোর জেলার চৌগাছা থানার অন্তর্গত  সলুয়া আদর্শ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও  বিদ্যোৎসাহী  নির্বাচিত হওয়ায় এলাকাবাসী  তাদের কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন  এলাবাসীসহ কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ। এক প্রতিক্রিয়ায় গভর্নিং বডির সভাপতি আব্দুল্লাহ আল সাকিল বলেন  আমাকে গভর্নিং বডির সভাপতি নির্বাচিত করায় আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ কে বিশেষ ভাবে ধন্যবাদ জানাই। পাশাপাশি ঐতিহ্যবাহি সলুয়া আদর্শ  ডিগ্রি কলেজের হারানো সুনাম ফিরিয়ে আনার চেষ্ঠা করব। এছাড়াও কলেজের লেখা পড়ার গুণগত ও সময়োপযোগী  শিক্ষার মান এগিয়ে নিতে চেষ্ঠা করবো। এজন্য কলেজের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাবাসীর সহযোগিতা চাই।  আমি ও সাহিদুর রহমান আমরা দুই জনই এই কলেজের ছাত্র ছিলাম , আমরা জানি সবাই আমাদের থেকে কি চায়? আমরা চেষ্ঠা করব এলাবাসীর সেই আশা পূরণ করার।  উল্লেখ্য গত ৬-২-২৫ ইং তারিখে (INS02-4/00191/2017/0537/5450) স্মারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরে অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক চিঠিতে (সংশোধন) সংবিধি ২০১৯ এর ৭নং ধারার ক্ষমতা বলে অত্র কলেজের এডহক কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ আল সাকিল এর মনোনয়ন পরিবর্তন পূর্বক তদ্স্থলে সভাপতি হিসেবে এ্যাডভোকেট মোঃ আলীবুদ্দীন খান এবং বিদ্যোৎসাহী সদস্য মোঃ সাহিদুর রহমান এর মনোনয়ন পরিবর্তন পূর্বক তদ্স্থলে  বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মোঃ সাজ্জাদ হোসেন কে মনোনয়ন দেওয়া হয়। সেটা পরিবর্ত  করে আজ ৯/২/২৫ইং (রবিবার) তারিখে (INS02-4/00191/2017/0537/5472) স্মারকে  (সংশোধন) সংবিধি ২০১৯ এর ৭নং ধারার ক্ষমতা বলে   আবারও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরে অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক চিঠিতে  মোঃ আব্দুল্লাহ আল সাকিল কে সভাপতি ও মোঃ সাহিদুর রহমান কে  বিদ্যোৎসাহী সদস্য হিসেবে পূনরায়  মনোনয়ন দিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments