Wednesday, July 29, 2026
বাড়িUncategorizedউপজেলা বিএনপি, চৌগাছা, যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে এম এ সালাম -হাসান প্যানেলের নিরঙ্কুশ...

উপজেলা বিএনপি, চৌগাছা, যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে এম এ সালাম -হাসান প্যানেলের নিরঙ্কুশ বিজয়

সত্য অবিরাম ডেক্স: যশোর জেলার চৌগাছা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এম এ সালাম এবং সাধারন সম্পাদক পদে মাসুদুল হাসানের পূর্ণ প্যানেল বিজয় লাভ করেছেন।

বিকালে জেলা বিএনপির আহবায়ক নার্গিস বেগম ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

প্রাপ্ত ফলাফলে জানাগেছে, সভাপতি নির্বাচীত হয়েছেন এম এ সালাম প্রাপ্ত ভোট ৪০৬, তার নিকটতম প্রতিদ্বন্দী জহুরুল ইসলাম ভোট পেয়েছেন ৩৬২।

সাধারণ সম্পাদক পদে নির্বা চীত হয়েছেন হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান প্রাপ্ত ভোট ৪৫১, তার নিকটতম প্রতিদ্বন্দি  ইফনু চ আলী পেয়েছেন ৩১৫ ভোট।

এছাড়া সাংগঠনিক ১ এ নির্বাচীত হয়েছেন আলীবুদ্দীন খান প্রাপ্ত ভোট ৪৬১, নিকটতম প্রতিদ্বন্দি বি এম আজিমউদ্দীন পেয়েছেন ২৭০ ভোট  সাংগঠনিক ২ নির্বাচীত হয়েছেন মোস্তা ফিজুর রহমান মোস্তাক প্রাপ্ত ভোট ৪০০, নিকটতম প্রতিদ্বন্দি শরিফুল ইসলাম পেয়েছেন ৩২৮ ভোট ।

নির্বাচনে ৭৮১ ভোটারের মধ্যে ৭৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গননা শেষে সন্ধা সাড়ে ৬ টায় প্রধান নির্বাচন কমিশ নার যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবে রুল হক সাবু ফলাফল ঘোষনা করেন।

এ সময় সহকারী কমিশনার জেলা বিএনপির সদস্য সচিব দেলোয়ার হোসেন খোকন, একে শরফুদৌল্লা ছটলু ও সিরা জুল ইসলাম। সহকারী প্রিজাইডিং অফিসার জেলা বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, আলাউদ্দিন ও আসাদুজ্জামান শাহিন, জেলা বিএনপির আহবায়ক কমি টির সদস্য এ্যাড. মোঃ ইসাহক, মিজানুর রহমান খান, মুনির আহমেদ সিদ্দিকি বাচ্চু, আলী হোসেন  মদন, মহেশপুর উপ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments