Friday, April 17, 2026
বাড়িখেলাধুলাশিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের একাদশ যেমন হতে পারে

শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের একাদশ যেমন হতে পারে

টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ভারত ১০ বছর পর ফাইনালে উঠেছে। আর প্রোটিয়ারা প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের ফাইনালে উঠতে সফল হলো। দক্ষিণ আফ্রিকা এবং ভারত এই টুর্নামেন্টে একমাত্র দুটি দল যারা এখনও পর্যন্ত একটি ম্যাচও হারেনি।

পুরো টুর্নামেন্টে অবশ্য সেভাবে ফর্মে নেই ভারতের বিরাট কোহলি ও শিবম দুবে। তবে অধিনায়ক রোহিত শর্মা সেমিফাইনাল ম্যাচের পর ফাইনালে বিরাট কোহলির খেলা নিশ্চিত করেছিলেন। এমন পরিস্থিতিতে শিবম দুবের জায়গায় সঞ্জু স্যামসন সুযোগ পেতে পারেন কি না তা নিয়ে প্রশ্ন উঠছে? তবে শিবম দুবেও ফাইনাল ম্যাচে খেলতে পারেন বলে মনে করা যায়। কারণ নিজেদের উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবেন না রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়।

ভারতের হয়ে ওপেনিং ব্যাট করতে নামবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এরপরে মাঠে আসবেন ঋষভ পন্ত যার হাতে উইকেটকিপিং-এর দায়িত্বও থাকবে। সূর্যকুমার যাদব নামবেন চার নম্বরে। এরপরেই আসতে পারেন শিবম দুবে। এরপরে ভারতীয় দলের লোয়ার মিডিল অর্ডারের দায়িত্বে থাকবেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল। কুলদীপ যাদব ও আর্শদীপও বলের সঙ্গে ব্যাটিংটা করতে পারেন। একেবারে শেষে আসবেন ভারতীয় দলের বোলিংয়ের প্রধান অস্ত্র জসপ্রিত বুমরাহ।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং এবং জসপ্রিত বুমরাহ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments