৫ম এশিয়ান সাবাতে চ্যাম্পিয়নশীপ-২০২৪, ইন্দোনেশিয়া অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয় সাবাতে দল বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ার জাকার্তার পৌছেছে। এবার ৫ম এশিয়ান সাবাতে চ্যাম্পিয়নশীপ-২০২৪ এর খেলা পরিচালনা ও রেফারি হিসেবে দায়িত্ব পালন করবে তবিবুর রহমান। দেশের জন্য এমন দায়িত্ব পালন নিশ্চয়ই গৌরব বয়ে নিয়ে আসবে। এর পূর্বে সাবাতে এসোসিয়েশন অব বাংলাদেশ-এর পক্ষ থেকে খেলোয়াড় ও কর্মকর্তাসহ সকলকে বিদায় জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন সাবাতে এসোসিয়েশন অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক আছরার আহমদ রিমন।
প্রধান উপদেষ্টাঃ কবি চঞ্চল শাহরিয়ার | প্রতিষ্ঠাতা ও প্রকাশকঃ মোছাঃ তানজিলা খাতুন | সম্পাদকঃ জাফর ইকবাল রিপন
মোবাইল নম্বরঃ ০১৯২৭-৩২১২২২/০১৭৯৩-৩৯৫৫২৯/০১৪০০-২৮১৪৪৪ | ই-মেইলঃ sottoobiram24@gmail.com, shahittoshomahar@gmail.com
ঠিকানাঃ আড়পাড়া বাজার, চৌগাছা, যশোর।


