Friday, April 17, 2026
বাড়িদক্ষিণ পশ্চিমাঞ্চলফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে আগামীকাল বিক্ষোভ সমাবেশ করবে প্রাচ্যসংঘ, যশোর।

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে আগামীকাল বিক্ষোভ সমাবেশ করবে প্রাচ্যসংঘ, যশোর।

প্রাচ্যসংঘের বিবৃতি :

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর আগ্রাসন, হত্যাযজ্ঞসহ যাবতীয় অপরাধমূলক কাজ চলছেই। ছয় মাসে তারা হত্যা করেছে অন্তত ৩৪ হাজার মানুষকে; যার সংখ্যাগরিষ্ঠই নারী-শিশু। নির্বিচারে ধ্বংস করে চলেছে ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ, নগর, জনপদ এমনকি শরণার্থী শিবিরও ।

ইতিহাসের এই পৈশাচিক হত্যা ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে ধর্মনির্বিশেষে দুনিয়ার শান্তিকামী কোটি জনতা প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়েছে। তারই ধারাবাহিকতায় প্রাচ্যসংঘ আগামী ১৮ এপ্রিল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় আয়োজন করেছে বিক্ষোভ সসাবেশের।

যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠেয় সমাবেশে দলমতনির্বিশেষে যোগ দিন।

আওয়াজ তুলুন-
১. ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাই
২.কৃত্রিম রাষ্ট্র ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করো
৩. গাজায় আগ্রাসন, ধ্বংসযজ্ঞ বন্ধ করো
৪. নেতানিয়াহুসহ যুদ্ধাপরাধীদের আন্তর্জাতিক আদালতে বিচার করো
৫. দখলদার ইসরায়েলি বাহিনী গাজা থেকে প্রত্যাহার করো
৬. ইসরায়েলের মদতদাতাদের রুখে দাও।

প্রাচ্যসংঘ যশোরের সাধারণ সম্পাদক খবির উদ্দিন সুইট স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহবান জানানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments