কামরুল হাসানঃ – যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন চৌগাছা ইউনিট এর আয়োজনে শনিবার বিকাল চারটার সময় উপজেলার সামনে সাপ্তাহিক চৌগাছা পত্রিকার কার্যালয়ে, “স্মৃতির আয়না”প্রয়াত সাংবাদিক চৌগাছার কৃতি সন্তান মরহুম সাহাদাত হোসেনের স্মরণে, সাংবাদিক কামরুল হাসানের সঞ্চালনায় ও সাপ্তাহিক চৌগাছা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফজিল আইজ উজ্জলের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, দৈনিক যশোর বার্তার সম্পাদক ও প্রকাশক শিহাব সুমন, সি এম আইটির পরিচালক প্রকৌশলী মনিরুজ্জামান, সাংবাদিক শহিদুল ইসলাম, ফয়সাল মাহমুদ, কবি আবু রাসেল, মাস্টার নুরুল ইসলাম, জাহিদ হাসান,বকুল হোসেন প্রমূখ । আলোচনা সভায় দৈনিক যশোর বার্তার সম্পাদক শিহাব সুমন ও চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, প্রকৌশলী মনিরুজ্জামান ও জেলা সাংবাদিক ইউনিয়নের চৌগাছা ইউনিট এর নেতা শ্যামল দত্ত স্বাগত বক্তব্যে উপস্থিত সাংবাদিকদের বলেন, সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ। স্মৃতির আধারে মূছে যাওয়া সাংবাদিক সাহাদাত হোসেন কে স্মরণ করায় যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন চৌগাছা ইউনিটের সকল সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
প্রধান উপদেষ্টাঃ কবি চঞ্চল শাহরিয়ার | প্রতিষ্ঠাতা ও প্রকাশকঃ মোছাঃ তানজিলা খাতুন | সম্পাদকঃ জাফর ইকবাল রিপন
মোবাইল নম্বরঃ ০১৯২৭-৩২১২২২/০১৭৯৩-৩৯৫৫২৯/০১৪০০-২৮১৪৪৪ | ই-মেইলঃ sottoobiram24@gmail.com, shahittoshomahar@gmail.com
ঠিকানাঃ আড়পাড়া বাজার, চৌগাছা, যশোর।


