আরো একটি বসন্ত
উর্মি রহমান
আরো একটি বসন্ত এসেছে,
তরুণ্য আর যৌবনের উত্তাল প্রেম ছড়িয়ে থাকবে প্রাণহীন শহরে অলিগলিতে
হলুদ রং আর বাহারি ফুলের সুগন্ধে চাপা পড়বে পচে গলে যাওয়া মনুষত্ব্যর গন্ধ আর রক্তহীন ফ্যাকাশে মুখ।
হুট তোলা রিক্সা তে আঙ্গুলে আঙ্গুল ছুইয়ে প্রেম আর যৌবন মিশে একাকার হবে। অমরত্ব লাভের আশায়।পাই কি?
আচ্ছা এভাবেই প্রেম হয় বুঝি!এরকম প্রেম মাংসপিণ্ড ভেদ করে আত্মকে ছোয়?
আমি যে শত বছর ধরে তোমার আঙ্গুল ছুয়ে হেঁটে চলছি তাহলে কেন এ প্রেম একলা আমার।
কত বসন্ত আমিও তো পার করি
হলুদ রং আর বাহারি ফুলের সুগন্ধের মাঝেও
আমি কেন পচে যাওয়া প্রাণহীন শরীরের গন্ধ পায়।
আমিও তো ভালবাসি। তবুও বহু জন্ম ধরে চাপা দিয়ে রাখা ক্ষত গুলো বার বার বেরিয়ে পড়ে।
আমিও তো পুড়ে চলেছি সহস্র বছর হলো।
তবুও আমি কেন নশ্বর। অমরত্ব কেবলই রুপকথা।
আরো একটি বসন্ত, আরো সহস্র বসন্ত
তবু চারিদিকে প্রেমহীন নশ্বর দেহের পঁচা মাংসের গন্ধ।
বিবর্ন শহরের রাজ পথ থেকে অলিগলি।রক্তহীনফ্যাকাশে মুখ।
তবু পুড়ে যাবো আজ আমি একদিন তুমি তোমরাও আগের জন্ম থেকে পরবর্তী জন্ম।
তারপর,
সহস্র কন্ঠের চিৎকার অমরত্ব দাও, অমরত্ব চাই, অমরত্ব চাই…।


