Wednesday, April 22, 2026
বাড়িশিরোনামবিএনপির হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় চৌগাছায়

বিএনপির হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় চৌগাছায়

বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে যশোর জেলার চৌগাছা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৮ অক্টোবর শনিবার বিকালে বাসস্ট্যান্ডে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল চৌগাছা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলের নেতৃত্বে দেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. এ বি এম আহসানুল হক আহসান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেদি মাসুদ চৌধুরী। এ সময় মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহন করেন। বিক্ষোভ মিছিল শেষে বাজারস্থ্য ভাস্কর্য মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. এ বি এম আহসানুল হক আহসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেদি মাসুদ চৌধুরী, সহ-সভাপতি আলতাপ হোসেন, সাংগঠনিক সম্পাদক অবাইদুল ইসলাম সবুজ ও সোলাইমান হোসেন প্রমূখ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, বিএনপি সব সময় জ্বালাও পোড়াও রাজনীতির সাথে সম্পৃক্ত। রবিবারের হরতালে আমাদের সজাগ থাকতে হবে। মানুষের জীবন যাপন স্বাভাবিক রাখতে আমরাও তৎপর থাকব। নেতৃবৃন্দ বলেন, কোন রকম ধ্বংসাত্মক কর্মকান্ড মেনে নেয়া হবেনা। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রতিবাদ সমাবেশে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাহবুবুল আলম রিংকু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন ও আবুল কাশেম, আওয়ামীলীগ নেতা শামীম রেজা, জিয়াউর রহমান ঢালী, সাইদুর রহমান পান্নু, তহিদুল ইসলাম, মামুন কবীর, মনিরুজ্জামান মিলন, সানোয়ার হোসেন বকুল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা এ বি সিদ্দিক মন্টু, আশিকুর রহমান, আলমগীর হোসেন, মনিরুজ্জামান, হাবিবুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা রকি হাসান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সারজান দেওয়ান সোহেল, যুগ্ম আহবায়ক রুবেল হুসাইন, সদস্য সাফাত হোসেন আকাশ, ছাত্রলীগ নেতা সোহেল রানা, মুজিবুর রহমান, মোস্তাফিজুর রহমান সুমন, সাজ্জাদুর রহমান বিশ্বাস, রাব্বি আহমেদ, রিফাত ইসলাম, তারেক রহমান, তালিব হোসেন, মাহিন রহমান প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments