গত ২৬ অক্টোবর ২০২৩ তারিখ যশোরের চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদের সহধর্মিনী ও আহম্মদ আলী সাহিত্য-সংস্কৃতি পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক সালেহা খাতুনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে আহম্মদনগর সাহিত্য-সংস্কৃতি পরিষদের কার্যালয়ে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আহম্মদ আলী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জাহিদুর রহমান বকুলের সভাপতিত্বে আলোচনা করেন সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক আনন্দ মহন বিশ্বাস, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, সাপ্তাহিক চৌগাছার সম্পাদক খাজা ফজিল আইজ উজ্জ্বল, কবি শাহীন মাহবুব, খলিলুর রহমান জুয়েল, আবু জাফর, ফারুক আহম্মদ, আবু রাসেল, আসাদুজ্জামান প্রমূখ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, প্রায় তিন বছর ধরে সহধর্মিনীকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছে হাসান মাহমুদ। তারপরও এতটুকু হতাশা তাকে গ্রাস করিনি। অপরিনত বয়সে সালেহা খাতুন চলে যাবে তা আমরা ভাবতে পানিনি। নেতৃবৃন্দ বলেন সংসারের সকল কাজ করেও তিনি একটি সাহিত্য-সংস্কৃতি পরিষদের দায়িত্ব পালন করেছেন। তার প্রেরণার কারনেই সাংবাদিকতা ও সাহিত্য সংগঠনের কাজ অব্যহত রেখেছে হাসান মাহমুদ। তাই এই সময় আরো ধৈর্য্যশীল হতে হবে। সালেহা খাতুনের বিনম্রতা, আদর্শ ও ভালোবাসা টিকিয়ে রাখতে হলে তাকে সব সময় স্মরণ রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, আবুজার হুসাইন, ইমাম হোসেন সাগর, এ বি সিদ্দিক মন্টু প্রমূখ।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মরহুমার স্বামী সাংবাদিক এম হাসান মাহমুদ।


