Friday, April 24, 2026
বাড়িশিরোনামবিএনপির সমাবেশ কেন্দ্র করে নিরাপত্তার কোন শঙ্কা নেই - ডিবি প্রধান

বিএনপির সমাবেশ কেন্দ্র করে নিরাপত্তার কোন শঙ্কা নেই – ডিবি প্রধান

আগামী ২৮ অক্টোবর শনিবার বিএনপির সমাবেশ কে কেন্দ্র করে
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ‘আগামী ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তার কোনো শঙ্কা নেই। তবে আমাদের যেই নিয়মিত নিরাপত্তা টহল-চেকপোস্ট চলে, সেটা চলবে।

রবিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ডিবিপ্রধান বলেন, রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করবে।

আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেব। আগামী ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আমাদের কাছে নিরাপত্তার কোনো শঙ্কা নেই।

হারুন অর রশীদ আরও বলেন, রাজধানীতে নানা উন্নয়নমূলক কাজ চলছে। কেউ যেন অপরাধমূলক কাজ বা বিশৃঙ্খলা করতে না পারে, তাই আমরা নিয়মিত টহল দিয়ে থাকি, সেটা চলবে।

তবে তা কোনো সমাবেশকে কেন্দ্র করে নয়, এটা নিয়মিতই চলে।

উল্লেখ্য বিএনপি সমাবেশের জন্য অনুমতি চেয়ে আবেদন করেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments