Friday, April 17, 2026
বাড়িসাহিত্যকবিতা-জীবন নামক ভাঙ্গাতরী, কবি-আশীষ খীসা

কবিতা-জীবন নামক ভাঙ্গাতরী, কবি-আশীষ খীসা

জীবন নামক ভাঙ্গাতরী

কবিতা-জীবন নামক ভাঙ্গাতরী

কবি-আশীষ খীসা

তারিখ-২৭।০৯।২০২৩

জীবন নামক ভাঙ্গাতরী

আর চলেনা আগের মত,

যন্ত্রাংশ হয়েছে অনেক পুরনো

যদিও মেরামত করি যত।

ভাঙ্গাতরী চলে ধীরে ধীরে

পৌঁছেনা আগের মত,

যদিও চালাই আমি সদা

স্বাধীনভাবে অবিরত।

তরীর যন্ত্রাংশ হয়েছে দূর্বল

ধরেছে সবখানে মরিচা,

যতই সংস্কার করিনা কেন

তবুও পাইনা সঠিক দিশা।

ভেবে পাইনা আমি কিছুই

চলছে তরী কোন মতে,

সময় যত যাচ্ছে চলে

জানিনা কখন যে কী ঘটে।

তবুও আশায় বাঁধি বুক

বুক ভরা স্বপ্ন নিয়ে,

আজ আছি হয়তো কাল নাই

জানিনা কতদূর যাবো এগিয়ে।

স্বপ্নগুলো ভাবায় আমায়

মাঝে মাঝে দেয় ইশারা,

খুঁজে পাইনা সঠিক নিশানা

মাঝে মাঝে হই আত্মহারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments