Friday, April 17, 2026
বাড়িসাহিত্যসাহিত্যসভা অনুষ্ঠিত হয়েছে প্রাচ্যসংঘ যশোরে

সাহিত্যসভা অনুষ্ঠিত হয়েছে প্রাচ্যসংঘ যশোরে

গত ০৮ মার্চ ২০২৪ তারিখ বিকাল ঘটিকায় প্রাচ্যক্যম্পাসে প্রাচ্য সাহিত্যসংঘের নতুন কমিটির প্রথম সাহিত্যসভা অনুষ্ঠিত হলো। প্রাচ্য সাহিত্যসংঘের পরিচালক কবি সেলিম রেজা সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে সবার পরিচয় পর্ব করা হয়। এরপর সভাপতি মহোদয় সূচনা বক্তব্যে সবাই কে স্বাগত জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান অতিথির বক্তব্যে জনাব ফরিদা বারী পরাগ সন্তোষ প্রকাশ করেন এবং সকল সংঘকে নিয়মিত অনুষ্ঠান করার জন্য জোর উৎসাহ প্রদান করেন। ক্ল্যাসিক সাহিত্য থেকে আবৃত্তি করেন আবুল হোসেন রাষ্ট্রসভা’র পরিচালক জনাব কামরুজ্জামান বাবলু। স্বরচিত লেখা পাঠ করেন কবি বাবলু মাহবুব,আবু রাসেল,সরকার রায়হান, সোহানুর রহমান,আবু জর,রাশিদা আক্তার লিলি,শাহিদুর রহমান। কবি আল মাহমুদ থেকে আবৃত্তি করেন প্রচার সম্পাদক তরিকুল ইসলাম তারেক। আরো আবৃত্তি করেন রাইকা জান্নাত রীতি।
প্রাচ্যসংঘের সাধারণ সম্পাদক জনাব খবির উদ্দিন সুইট প্রাচ্য সাহিত্যসংঘকে ধন্যবাদ ও অভিনন্দন জানান প্রথম অনুষ্ঠান আয়োজন করার জন্য। আরো বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক জনাব নূর ইসলাম, শিশু-কিশোর সংঘের পরিচালক স্মৃতি ফেরদৌস, কার্যকরী সদস্য এডভোকেট মনু ভাই। সার্বক্ষণিক উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ জনাব মাসুদ। অনুষ্ঠানটির সামগ্রিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন নাট্যসংঘের পরিচালক, গুণী আবৃত্তিকার কবি শাহিদুর রহমান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments