Friday, April 17, 2026
বাড়িসাহিত্যকৃষ্টিবন্ধন শার্শা উপজেলা শাখা যশোরের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

কৃষ্টিবন্ধন শার্শা উপজেলা শাখা যশোরের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

আমার সংস্কৃতি আমার পরিচয়’ কৃষ্টিবন্ধন, শার্শা উপজেলা শাখার, যশোরের নবনির্বাচিত কমিটির অভিষেক ও কবি রেবেকা টপি’র কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুক্রবার বিকাল ২টা ৩০ মিনিটে বুরুজবাগান মহিলা আলিম মাদ্রাসার ছাত্রী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সবুজ শামীম আহসান, সভাপতি, কৃষ্টিবন্ধন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি,ঢাকা। বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন মো. হায়দার আলী সিম্বা, সভাপতি, কৃষ্টিবন্ধন, যশোর জেলা কমিটি, শেখ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক, কৃষ্টিবন্ধন, যশোর, এম এ কাসেম অমিয়, সহসভাপতি, কৃষ্টিবন্ধন যশোর, সাংবাদিক গোলাম মোস্তফা মুন্না,সাধারণ সম্পাদক, বিদ্রোহী সাহিত্য পরিষদ, যশোর।

অনুষ্ঠানে আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রবিউল ইসলাম, উপদেষ্টা, কৃষ্টিবন্ধন, শার্শা,যশোর, মো. আবদুস সালাম গফফার ছন্দ, উপদেষ্টা, কৃষ্টিবন্ধন, শার্শা,যশোর এবং মো. আলতাফ হোসেন, উপদেষ্টা, কৃষ্টিবন্ধন, শার্শা, যশোর। আরও উপস্থিত ছিলেন মোছাঃ আলেয়া পারভীন, অধ্যক্ষা, নাভারণ মহিলা আলিম মাদ্রাসা প্রমূখ।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “কৃষ্টি বন্ধন”র শার্শা উপজেলা শাখার সভাপতি কবি রেবেকা টপি।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আলোকিত অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয় সংগঠনের সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ড সবুজ শামীম আহসান ‘কৃষ্টি বন্ধন’-এর লক্ষ্য উদ্দেশ্য এবং নীতিমালা সম্পর্কে আলোকপাত করে বক্তব্য দেন। আলোচনা শেষে কেক কেটে সংগঠনের শুভযাত্রার করেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলোকিত অতিথি ও আমন্ত্রিত অতিথি সহ সকল অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি রকি মাহমুদ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments