Sunday, May 31, 2026
বাড়িআন্তর্জাতিকসাম্যের দাবি - জয়িতা চট্টোপাধ্যায়

সাম্যের দাবি – জয়িতা চট্টোপাধ্যায়

সাম্যের দাবি:

জয়িতা চট্টোপাধ্যায়

শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা ভারত

আজ এই ঘাতকতা দেখে

সম্ভ্রমে লুকোলো মুখ কত পাখি

আরও কত কালো হল পাখিদের বুক

কেঁদে ভাসালো যারা ছিল বাকি

বেপরোয়া সর্বনাশ,ক্রুর হত্যা দেখে

প্রতিবাদক্ষুব্ধ কত গ্রাম উঠে গেল

ঘাতক, রাজনীতির ক্রুর শাসন

নিষ্ঠুর নিয়মের নগর কৌশল দেখালো

যৌথ যজ্ঞে বলিদান,রক্তাহুতি,দাহ

পাশবতা, ক্ষমাহীন, নিষ্ঠুর নির্দেশে

কত প্রাণ সুস্হ হল,কত প্রাণ ঝরে গেল

কতক্ষুন্ন হল পাখি,কত বিদ্ধ হল মাতৃক্রোড়ে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments