Sunday, September 13, 2026
বাড়িসাহিত্যকবিতাহারানো রাজপুত্রের গল্প-চঞ্চল শাহরিয়ার

হারানো রাজপুত্রের গল্প-চঞ্চল শাহরিয়ার

হারানো রাজপুত্রের গল্প -চঞ্চল শাহরিয়ার

হারানো রাজপুত্রের গল্প
-চঞ্চল শাহরিয়ার

ওভার স্মার্ট মানুষ আমার দারুণ পছন্দ। কলেজের করিডোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই টাইগার স্যারকে দেখছিলাম। সানগ্লাস মুছতে মুছতে স্যার আমার দিকে তাকিয়ে হাসলেন। ডাক দিলেন হঠাৎ। আমি সামনে গিয়ে দাঁড়াই। স্যার বললেন- ভালো আছো তুমি?

আমি মোলায়েম হেসে বললাম- জ্বী স্যার।

পড়াশোনা কেমন চলছে?

ভালো।

তাবাসসুমকে তোমার পাশে দেখছি না যে!

আমি চুপ। টাইগার স্যার বললেন- মিথিলাও খুব ভালো মেয়ে।

মিথিলা ভালো না ছাই।

তুমি কি করে জানলে?

ওর মতো ফাজিল মেয়ে পৃথিবীতে দুটো নেই।

কিন্তু মিথিলা তো তোমার খুব প্রশংসা করে।

স্যার। আমি যাই।

মিথিলার কথা বললাম বলে রাগ হয়ে গেলো?

না। স্যার। আমাকে ডাকছে।

কে ডাকছে?

বৈষ্ণব – বৈষ্ণবী।

ওদের সাথে কিসের আলাপ?

ওরা আমাকে জিলিপি খেতে দেবে।

দারুণ ব্যাপার।

দারুণ ব্যাপার কিনা জানিনা। তবে ওরা আমাকে খুব ভালোবাসে স্যার।

তুমি বৈষ্ণব বৈষ্ণবীকে কি বলে ডাকো?

আমি দেবদারু বনে হারাতে হারাতে বলি- ও রাধা, ও কৃষ্ণ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments