মৃত্যু আমার সঙ্গে শুয়ে থাকে
সজীম শাইন,
যতই দূরে সরিয়ে রাখি নিজের মৃত্যুটাকে
দেয়ালে এক কাঁচা পাকা
দাড়িগোঁফের ছবি আঁকা
দিন-রজনী একই ভাবে শুধুই চেয়ে থাকে।
ছবির পাশে শহর ছুঁয়ে বয়ে গেছে যে নদী
তার কিনারে রানীর পুকুর
বনের ভেতর ঠোঁটের চুমুর
শব্দ শুনেও কেউ বলে না,কে দিয়েছে কাকে।
চলছে প্রেম অবিরত
নিজে হলাম সচকিত
মন থেকে তাড়িয়ে দিলাম আপন মৃত্যুটাকে
বৃথা চেষ্টা-মৃত্যুটা আমার সঙ্গে সঙ্গেই থাকে।
___________________________________
১৬/১০/২৩
দুর্গাপুর, নেত্রকোনা।


