Tuesday, April 21, 2026
বাড়িসাহিত্যকবিতাইতিহাস দেখলেই সব বোঝা যায়

ইতিহাস দেখলেই সব বোঝা যায়

০৭ মাঘ ১৪২৯/২১

জানুয়ারি ২০২৩ রোজঃ শনিবার

ইতিহাস দেখলেই সব বোঝা যায়

আবু রাসেল

হিংসা ক্রোধ করেছে ভর লোভ লালসা বেঁধেছে বাসা জীবনে নেমে এসেছে সর্বনাশা

হতাশার সাগরে হারিয়েছে নাও সান্ত্বনার খোঁজে নীরব হয়ে সিগারেটের ধোঁয়ায় উড়িয়েছে আবেগ কষ্টেরা পুড়ে পুড়ে হয়েছে ছাই

পথহারা পথিক বলছে সব দু’হাতের কামায়

বিবেক তাড়িত মানুষ বলছে আমাদের আছে ন্যায় অন্যায়ের দায় আবেগ ছেড়ে বাস্তব দর্শনে ফিরে আয় মুক্তির নিশান সত্যের জয়গান গায় ইতিহাস দেখলেই সব বোঝা যায়

দেখে নাও দেখে নাও কালে কালে মুনাফিক হয়েছে নিন্দিত সত্যের পথিক হয়েছে নন্দিত

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments