কিছু বলবো তোমায়
জাফর ইকবাল রিপন
সেদিনের সেই কোলাহলের মাঝে তোমার সাথে আমার প্রথম দেখা তোমাকে দেখেই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা সেই মুহূর্তটুকু আমি ভুলতে পারিনি তুমিও কোনো না কোনো অতিথি চুলের ফাঁকে আমাকে দেখছিলে আমি কিছু বুঝে ওঠার আগেই তুমি হাতের ইশারায় ডাকলে আমায় লজ্জার মাথা খেয়ে আমি যখন তোমার হাতের কাছে প্রায় নতজানু হয়ে দাঁড়াবো, আমি তোমার চোখে তখনও তাকিয়ে ছিলাম, হঠাৎ বললে কি দেখছো অমন করে আমি শুধু মাথা নেড়ে জানিয়েছিলাম কিছু না এমনিতেই ভালো লাগছিল তাই মনে হচ্ছিলো আপনি যেন শরতের আকাশে ভেসে চলা এতটুকু সাদা মেঘের ভেলা মনে হচ্ছিল পূর্ণিমা রাতে চাঁদের আলোয় উড়ে চলা এক ঝাক বলাকার উড়ে চলার ছন্দ। তুমি হঠাৎ করে বললে তোমার চোখে যেন আমি পৃথিবীর সব থেকে সুন্দরী তা ভালো লাগাকে আপনি করে বলছ কেন? তুমি করে বল আমি আকাশ থেকে পড়লাম তোমার কথা শুনে কি জানি তখন কি হয়েছিল আমি জানিনা তবে মুখ রাঙিয়ে লজ্জার মাথা খেয়ে তোমাকে বলেছিলাম তোমাকে কিছু বলতে চাই হঠাৎ ডাকলো তোমায় তোমার আত্মীয় তুমি চলে গেলে দেখা হবে আবার বলে গেলে হাতের ইশারায় এখনো অপেক্ষায় আছি সেই কথাটি বলার।


