নিজস্ব প্রতিবেদক:
সাহিত্যচর্চার আন্তরিক আবহে এবং মানবিক অনুভবের গভীরতায় যশোরের মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ১৭৩তম মাসিক সাহিত্য সভা ও অসুস্থ কবি-সাহিত্যিকদের আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল।
শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের গুরুতর অসুস্থ সভাপতি ডা. মোকাররম হোসেন, বিদ্রোহী সাহিত্য পরিষদের সহ-সভাপতি আমির হোসেন মিলন, উপদেষ্টা শ্রী তারাপদ দাস, সিনিয়র সদস্য কবি হোসেন আলীসহ সকল অসুস্থ কবি-সাহিত্যিকদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক সুরাইয়া শরীফ এবং সুচারু সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্টিবন্ধন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি, কবি ও বাচিক শিল্পী অধ্যাপক ড. সবুজ শামীম আহসান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে প্রাঞ্জল বক্তব্য রাখেন তির্যক যশোরের প্রতিষ্ঠাতা, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিপংকর দাস রতন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন এম আহম্মদ আলী সাহিত্য পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক হাসান মাহমুদ, কবি ও গীতিকার শরীফুল আলম, কবি বকুল হক এবং কবি রবিউল হাসান।
অনুষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম ও সাহিত্যচর্চার বিভিন্ন দিক নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন সহ-সভাপতি, কবি ও কথাসাহিত্যিক রাশিদা আখতার লিলি এবং সাংগঠনিক সম্পাদক কবি ও ছড়াকার রশিদ শিমুল। দোয়া মাহফিল পরিচালনা করেন শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক একেএম শহীদুল্লাহ।
কবিতা পাঠ ও আলোচনা পর্বে অংশগ্রহণ করেন সর্বকবি মো. মুজিবুর রহমান, অধ্যাপক ভদ্রাবতী বিশ্বাস, এম এন এস তূর্কী, অরুণ বর্মন, এম এ কাশেম অমিও, এএফএম মোমিন যশোরী, সাহিত্য সমাহার চৌগাছা যশোরের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক আবু রাসেল, আব্দুর রশিদ খোকন, শরীফ হোসেন ধীমান, সানজিদা ফেরদৌস, নাজমুল কবির, সরোয়ার হোসেনসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শেষপর্বে গভীর আন্তরিকতা ও আবেগঘন পরিবেশে দোয়া ও মোনাজাত পরিচালিত হয়, যেখানে সকল অসুস্থ কবি-সাহিত্যিকের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করা হয়।


